
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গোয়ালিমান্দ্রা হাটের সেট সংস্কার কাজে অনিয়ম ও অবহেলার অভিযোগ উঠেছে কন্ট্রাক্টর শফিউল্লাহর বিরুদ্ধে। কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা পাইকাররা।
প্রায় ২০ বছর আগে হাটে পাইকারদের বসার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েকটি সেট নির্মাণ করা হয়। দীর্ঘদিন মেরামত না করায় নয়টি সেট অচল হয়ে পড়ে। চলতি বছর বরাদ্দ দিয়ে কন্ট্রাক্টর শফিউল্লাহকে সংস্কার কাজের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, নতুন টিন লাগানোর কথা থাকলেও তিনি পুরনো টিন রং করে ব্যবহার করতে চান।
এলাকাবাসীর প্রতিবাদের পর কাজ বন্ধ হয়ে যায় এবং দুই মাসেরও বেশি সময় ধরে তিনি উধাও রয়েছেন।
এদিকে চাউলের দোকানদার মোল্লা মনির অভিযোগ করেন, পুরনো টিন তার কাছে বিক্রি করার নাম করে শফিউল্লাহ তার কাছ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম নিয়েছেন।
সাংবাদিকরা এ বিষয়ে কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করতে গেলে নতুন করে আরেক বিতর্ক দেখা দেয়।
কন্ট্রাক্টার শফিউল্লাহর নাম্বারে ফোন দিলে প্রথমে কন্ট্রাক্টার ফোন ধরে মোল্লা মনির থেকে টিন দেবে বলে ত্রিশ হাজার টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং কাজ বন্ধের বিষয় জানতে চাইলে এক পর্যায়ে ফাইল হারিয়ে গিয়েছে বলে উত্তেজিত হয়ে ফোন কেটে দেয়।
ফের পুনরায় ফোন দিলে ফোন ধরে নিজেকে মুন্সীগঞ্জ অফিসের ইঞ্জিনিয়ার সারোয়ার পরিচয় দেওয়া এক ব্যক্তি। তিনি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে উল্টো বিভিন্ন উদাহরণ টেনে কাজ বন্ধকে ‘গুরুত্বহীন’ বলে আখ্যা দেন।
সাংবাদিকরা যখন প্রশ্ন তোলেন কন্ট্রাক্টরের ফোনে ইঞ্জিনিয়ার কীভাবে কথা বলছেন, তিনি কি দালালি করছেন তখন সারোয়ার উত্তেজিত হয়ে ফোন কেটে দেন।
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, একজন সরকারি ইঞ্জিনিয়ার কীভাবে কন্ট্রাক্টরের ফোন রিসিভ করেন? এ ঘটনায় শুধু কন্ট্রাক্টরের অনিয়ম নয়, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
এদিকে হাটের ইজারাদার মোঃ কাউসার শেখ জানান বিষয়টি আমার পাইকাররা আমাকে জানানোর পর আমি কন্টাক দার শফিউল্লাহকে বলেছি যদি আর্থিক কোন সমস্যা থাকে তবে আমার কাছথেকে আপাতত কিছু ক্যাশ টাকা নিয়ে অন্তত দুইটি সেটের কাজ সম্পন্ন করুন তা না হলে আমার পাইকার পত্র দুর দূর্রান্ত থেকে আসা মানুষের অভিযোগ শুনতে হয় এবং তারা খুবই ভোগান্তিতে রয়েছে কিন্তু কন্টাকটার শফিউল্লাহ আমার কোন কথা শুনেনি।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন জানান বিষয় তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে খুব শীঘ্রই।
পাইকারদের অভিযোগ, “সংস্কার কাজ দ্রুত সম্পন্ন না হলে হাটের ঐতিহ্য ধ্বংস হবে।” তারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।