জাতীয় নির্বাচনকে ঘিরে সীমান্তে বিজিবি'র কঠোর নিরাপত্তা: টেকনাফ ২ বিজিবি'র সংবাদ সম্মেলেন
কক্সবাজার টেকনাফ প্রতিনিধি
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে
টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটির ঘাটে বিজিবি'র এ সংবাদ সম্মেলেন অনুষ্ঠিত হয় ।
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া সংবাদ সম্মেলেনে বলেন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অর্পিত দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে এই ব্যাটালিয়ন নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অত্র ইউনিট কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করে যাচ্ছি, যাতে করে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন; এ লক্ষ্য সামনে রেখে আমরা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছি। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে ভোটাররা ভোট প্রদানে আরও উৎসাহিত হয়।