1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

কক্সবাজারে কটেজে অভিযান, ৪৮ জন তরুন – তরুণী আটক ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:মো:ফয়সাল কবির

কক্সবাজার শহরের লাইট হাউস এলাকায় কটেজ জোনে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান। তিনি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কর্মকাণ্ড চলছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিক বলেন, “আমরা বহুবার এসব অপকর্মের বিষয়ে প্রশাসনকে জানিয়েছিলাম। এখন অভিযান চালিয়ে পুলিশ যেভাবে ব্যবস্থা নিয়েছে, তাতে এলাকাবাসী কিছুটা স্বস্তি পেয়েছে।”

আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park