1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট,

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টটি পরিচালিত হয়। অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪টি ট্রাক ও ২টি বাসের চালক/প্রতিনিধির বিরুদ্ধে ৬টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একইসঙ্গে ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এ ছাড়া নির্মাণসামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী স্টিকারও সাঁটানো হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানিয়েছে, জনস্বার্থে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park