1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

টেকনাফ বিজিবির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

কক্সবাজার টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি’র তত্ত্বাবধানে
বৃহস্পতিবার ২৮ আগস্ট সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত মোছনী নয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠ কেজি স্কুলে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, নির্দেশনায় এ মেডিকেল ক্যাম্পেইন আয়োজিত এ সময় বিজিবি’র মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ বর্ণিত গরীব, অসহায় ও দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত ক্যাম্পেইনে প্রায় ১৩০ জন মহিলা-পুরুষ এবং শিশু সহ গরীব, অসহায় ও দুঃস্থ স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

টেকনাফ এ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থেকে সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্ত রক্ষার পাশাপাশি ব্যাটালিয়নটি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে চলেছে, যা সর্বস্তরের জনগণের কাছে উচ্চ প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে।

স্থানীয়রা বিজিবির এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park