
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর কলসকাঠী ইউনিয়ন পরিষদের সামনে ওপেন হাউজ ডে পালন
বাকেরগঞ্জ প্রতিনিধি
আজকের সন্ধ্যা সাতটার সময় বাকেরগঞ্জ থানার কলসকাঠী ইউনিয়ন পরিষদের সামনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রশাসনের পক্ষে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,ওসি তদন্ত সুদীপ কুমার, সেকেন্ড অফিসার তোফাজ্জল হোসেন এবং কলসকাঠী ইউনিয়নের বীট অফিসার এস আই রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কলসকাঠী ইউনিয়নের সাধারণ জনগণন , বাজারের ব্যবসায়ী,কলসকঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম দুলাল,ইউপি সদস্য জাকির হোসেন খান রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজের আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।এর ভিতরে আরো রয়েছে সাংবাদিক স্কুল শিক্ষক। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরাসরি সাধারণ মানুষের অভিযোগ খুব মনোযোগ সহকারে শোনেন এবং খোলামেলা আলোচনা করেন। সমাধানের পথ খুঁজে বের করতে সকলকে আহ্বান জানান এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন ইন্সপেক্টর তদন্ত বাকেরগঞ্জ থানা। এছাড়া সাধারণ মানুষের একটা দাবি কলসকাঠী থেকে যাতে মাদক নির্মূল করা হয়। বক্তব্য দেন কলসকাঠী ইউনিয়ন বিএনপি নেতা মহিউদ্দিন, আলামিন মোল্লা, জামায়াত নেতা ক্ষুদ্র কাঠী এ এন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউসুফ হোসেন সকলের একটাই দাবি কলসকাঠী ইউনিয়নে মাদকের ভয়াবহতা এত প্রকোপ ধারন করেছে যা আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ।এই বিষয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন সবাই বক্তব্যের মাঝে। এছাড়া কলসকাঠী ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন খান সেও মাদকের বিষয় সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন। কলসকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যে বিভিন্ন প্রতিকূলতার কথা স্বীকার করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন।যাতে করে কলসকাঠী ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা যায়। সাধারণ জনগণের কথা শুনে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও তার সাথে থাকা অন্যান্য কর্মকর্তারা সকলেই সম্মিলিত প্রচেষ্টায় যাতে কলসকাঠী তথা বাকেরগঞ্জ থেকে মাদক তথা বিভিন্ন অপরাধ যেমন ইভটিজিং চুরি,ডাকাতি মারামারি,খুন খারাবি চাঁদাবাজি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা যারাই করুক না কেন তাদের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টায় আইনগতভাবে মোকাবিলা করার সহযোগিতা কামনা করেন।