1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

ভূমি জরিপে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে ২ কর্মকর্তা অবরুদ্ধ, পরে পুলিশে সোপর্দ ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :ফয়সাল কবির ।

ভূমি জরিপে অবৈধভাবে টাকা নেওয়ার অভিযোগে ২ কর্মকর্তা অবরুদ্ধ, পরে পুলিশে সোপর্দ
পুলিশে সোপর্দ করা দুই কর্মকর্তা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজিটাল ভূমি জরিপের নামে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে দুই কর্মকর্তাকে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। অবরুদ্ধ কর্মকর্তারা হলেন সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার ও সার্ভেয়ার নজরুল।

আজ বুধবার (২৩ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে দুপুর থেকে প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধের পর পুলিশে সোপর্দ করে স্থানীয় ছাত্র-জনতা।

ঘটনাস্থলে থাকা শাহজালাল নামের এক ব্যক্তি বলেন, ‘আমার জমির কাগজ সম্পূর্ণ ঠিক আছে। আমি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করি। আমার সব ঠিক থাকার পরেও আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৮০ হাজার টাকা চেয়েছে। পরে বাধ্য হয়ে আমি ৩০ হাজার টাকা দিই তাদের। তারা এখন আরও টাকা দাবি করে।’

আরেক ভুক্তভোগী কামাল মিয়া (৫৮) বলেন, ‘আমার দুটি বাড়ির কাগজ ডিজিটাল সার্ভে করতে তারা ৪০ হাজার করে ৮০ হাজার টাকা চায়। পরে আমাকে বলে ৪০ হাজার টাকা দিলে কাজ হবে। টাকা না দেওয়াতে আমার কাজ হয়নি। তাই আজ আমরা এলাকাবাসী তাদের অবরুদ্ধ করেছি আমাদের কাজ সঠিকভাবে করে দেওয়ার জন্য এবং যাদের থেকে টাকা নিয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য।’

অবরুদ্ধ থাকা সিদ্ধিরগঞ্জের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মহসিন আলী সরদার বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নেই নাই। এখানে কারা টাকা নিয়েছে, তা-ও আমার জানা নেই। আমি কাউকে চিনি না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ‘ডিজিটাল সার্ভের নামে অবৈধ অর্থ লুট করে নিচ্ছে এখানকার সার্ভেয়াররা সেই অভিযোগের ভিত্তিতে এলাকাবাসীসহ আমরা ছাত্র-জনতা অবরুদ্ধ করেছি। এখানে অর্ধশতাধিক ভুক্তভোগী আছে।’

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অবরুদ্ধ ব্যক্তিদের ও ভুক্তভোগীদের থানায় নিয়ে আসা হয়েছে। আমরা ঘটনার বিস্তারিত শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park