1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

মির্জাপুর এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে শিক্ষক সমিতির সংবর্ধনা ।

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮০ বার পঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকীকে এক বিশাল সংবর্ধনা প্রদান করেছে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে— রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: ফজলুল হক, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ওছমান গনি, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।
​আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
​মো: জুলফিকার হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
​মো: আব্দুল কাদের, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (টাঙ্গাইল জেলা শাখা)।
​অ্যাডভোকেট আবদুর রউফ, ভারপ্রাপ্ত সভাপতি, মির্জাপুর উপজেলা বিএনপি।
​মো: হযরত আলী মিঞা, সভাপতি, মির্জাপুর পৌর বিএনপি।
​খন্দকার সালাহউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক, মির্জাপুর উপজেলা বিএনপি।
​এস.এম. মহসীন, সাধারণ সম্পাদক, মির্জাপুর পৌর বিএনপি।
​প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি বলেন, “শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আপনাদের এই ভালোবাসা আমাকে আগামীতে মির্জাপুরের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে।” তিনি উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
​উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park