
ফয়সাল কবির এর প্রতিবেদনে
রূপগঞ্জে মোটরসাইকেল আরোহী জিসান ও ফয়সালের ওপর হামলা এবং ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।
ঘটনা পরিক্রমায় এক ট্রাকের হেল্পারের ফোন থেকে ৯৯৯ এ কল আসার পর মাত্র 15-20 মিনিটের মধ্যে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহতদের প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে।
ঘটনার পরপরই রূপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।