
রূপগঞ্জ প্রতিনিধি:
গত ১৮-০৪-২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন পূর্বাঞ্চল ১২ নং সেক্টর বুরুলিয়া চত্বর এলাকা থেকে শ্যামল মিয়া (২৫), পিতা- কিরণ মিয়া, সাং-ভোলানাথপুর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এর মেয়ে মাইশা (৫) অপহরণের শিকার হয়। এ ঘটনায় শ্যামল মিয়া (২৫) এর এজাহারের ভিত্তিতে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা রুজু করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অতঃপর অদ্য সকাল ০৬.৩০ ঘটিকায় গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা পুলিশের সহায়তায় আসামি (১) মোহাম্মদ শান্ত (২০), পিতা- দেলোয়ার, সাং-কালনী এবং (২) শাহ আলম (৪০), পিতা- মৃত মমিন, সাং- হিরনাল, উভয় ইউপি- দাউদপুর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। অতঃপর উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।