
রূপগঞ্জ প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রকাশ্যে রাশেদুল ইসলাম রাশেদ নামে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
×
শনিবার (২৮ জুন) দুপুরে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৭ জুন) দুপুরে পূর্বাচলের ১৩নং সেক্টরে এ অপহরণের ঘটনা ঘটে। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ গভীর রাতে ৬ জনকে গ্রেপ্তার করে।
ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার (১১) ধর্ষণ ও হত্যা মামলার বাদীপক্ষ মামলা তুলে না নেওয়ায় এ অপহরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।
গ্রেপ্তাররা হলেন-উপজেলার ভোলানাথপুরের রাসেল আহমেদ(৩৩), শান্ত মিয়া(২৩), সাব্বির মিয়া(২৩), রনি মিয়া(২৪), রনি মিয়া(২৫) ও শিপলু মিয়া(২৭)।