1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়িতে এনটিভির প্রতিষ্ঠাবাষিকী উদযাপন ।

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,

মোঃ আনছারুজ্জামান রেজুয়ান গাইবান্ধা জেলা প্রতিনিধি: জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় সাঘাটা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি অনলাইনের গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি) প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইটিভির জেলা প্রতিনিধি অফতাব হোসেন, সাঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম, সাংবাদিক মশিউর রহমান ও জাকির হোসেন, সাঘাটা নিউজ ডটকমের স্টাফ রিপোর্টার রায়হানুল ইসলাম কাজল এবং ফটো সাংবাদিক ফাহিম মোস্তাসির লিওন।

বক্তারা বলেন, এনটিভি দেশের গণমাধ্যমে একটি নির্ভরযোগ্য ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তারা আরও বলেন, “সংবাদ, তথ্য ও বিনোদনের ক্ষেত্রে এনটিভি সবসময় নতুনত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখেই এনটিভি মানুষের আস্থা অর্জন করেছে। প্রতিযোগিতার এ যুগে নৈতিকতা বজায় রেখে চ্যানেলটি কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।”

আলোচনা শেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

এদিকে, একই দিন সকাল ১১টায় ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কক্ষে আয়োজন করা হয় আরেকটি কেক কাটা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন হাসান খাজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ্ আলম যাদু, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার এবং সাংবাদিক ওমর ফারুক রনি।

বক্তারা এনটিভির ২৩ বছরের পথচলায় সাফল্য ও নিরবচ্ছিন্ন সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এনটিভি ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জন করে দেশের উন্নয়ন ও গণসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park