
চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট কার খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ শে আগষ্ট বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় প্রাইভেট কার ও মার্সা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে চলছিল। এসময় প্রাইভেট কারটি বাসটিকে ওভারটেক করার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে প্রাইভেট কারের চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান