1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

কবর থেকে লাশ চুরি, এলাকা জুড়ে আতক্ব ।

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় সাঘাটার কচুয়ার সর্দার পাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে কংকাল চুরির ঘটনা ঘটেছে ।কচুয়া এলাকার বিভিন্ন স্থানে কবরস্থান থেকে লাশ ও কঙ্কাল চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি গাইবান্ধা ও সাঘাটায় একাধিক কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনাগুলো কবরস্থানের নিরাপত্তা এবং সামাজিক অবক্ষয় নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে রাতের আঁধারে তিনটি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।চব্বিশে  আগস্ট, রবিবার সকালে স্বজনরা বিষয়টি জানতে পারলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, গত কয়েকদিনের বৃষ্টির সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনা ঘটিয়েছে।এই ক্রমবর্ধমান ঘটনায় মৃত ব্যক্তির স্বজনদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তারা তাদের প্রিয়জনদের শেষ স্মৃতিচিহ্নটুকু রক্ষা করতে পারছেন না। এলাকাবাসী কবরস্থানগুলোর নিরাপত্তা জোরদার এবং এই ঘৃণ্য অপরাধের সাথে জড়িত চক্রগুলোকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park