1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

রায়পুর আ,লীগ-বিএনপি সমন্বয়ে সড়কের গাছ লুটের অভিযোগ ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

‎

‎রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি
‎
‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সমিতিরহাট-হাওলাদার সড়কে ছায়াদার প্রায় ৪০টি গাছ কোনো প্রকার টেন্ডার ছাড়াই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, গাছগুলো ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু ফরাজি এবং বিএনপি যুবদলের সাবেক আহ্বায়ক মাসুদ শেখ টাকা ভাগাভাগি করে নিয়েছেন।
‎
‎গাছগুলোর ক্রেতা আবু তাহের সাংবাদিকদের বলেন, “দুই মাস আগে মাসুদ শেখ আমার কাছে ৩২টি গাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। আমি সুবিধা দেখে গাছ কেটে নিয়েছি। এ জন্য যদি আমি দোষী হই, তাহলে শাস্তি মেনে নেব। তবে পুরো টাকা এখনো দিইনি; ১০ হাজার টাকা মাসুদ শেখকে দিয়েছি, বাকি টাকা ইউনিয়ন পরিষদে দেওয়ার কথা।”
‎
‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, “টেন্ডার ছাড়া গাছ বিক্রির কোনো সুযোগ নেই। অথচ আওয়ামী লীগ ও বিএনপি নেতারা যোগসাজশে গাছ বিক্রি করে অর্থ লুট করেছেন।”
‎
‎অভিযোগের বিষয়ে যুবদল নেতা মাসুদ শেখ বলেন, “সড়ক নির্মাণের সময় গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল। জনগণের সুবিধার্থে চেয়ারম্যান মিন্টু ফরাজির অনুমতি নিয়ে আমি বিক্রি করেছি। এখনো ক্রেতা পুরো টাকা দেয়নি। সমাজসেবার কাজে এগোতে গিয়ে যদি অপরাধ করে থাকি, তবে দায় স্বীকার করছি।”
‎
‎তবে চেয়ারম্যান মিন্টু ফরাজি অভিযোগ অস্বীকার করে বলেন, “গাছ বিক্রির অনুমতি দেওয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি নিয়ে আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি গাছগুলো কেটে এক জায়গায় রাখতে বলেছেন। বিক্রির ব্যাপারে আমি কিছু জানি না।”
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খান বলেন, “গাছ বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। ইউনিয়ন পরিষদের গাছ কোনোভাবেই উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া বিক্রি করার নিয়ম নেই।”
‎
‎
‎
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park