
চট্রগ্ৰাম প্রতিনিধি
বৃহস্পতিবার সকালে পটিয়া পৌরসভার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
দীর্ঘদিন ধরে কিচেন মার্কেটের সামনে,ক্লাব রোড,ছবুর রোড,থানার মোড়, রাহাত আলী স্কুলের সামনে অনুমোদন বহির্ভূত দোকান ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে এক শ্রেণীর মুনাফা লোভী ব্যবসায়ী।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১৭ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সহকারি প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।