1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

আশুলিয়া গাড়ী থামিয়ে ডাকাতি করার সময় অস্ত্রসহ ১ জন ডাকাত গ্ৰেফতার ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধি,

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন-আশুলিয়া বাজার ক্যাম্পে এর এস আই মাহবুব উল্লাহ সরকার ও সঙ্গও ফোর্স এএসআই মতিউর রহমানের নেতৃত্বে মির্জা রুবেল নামে এক ডাকাত দলের সদস্যকে ডাকাতি করার সময় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার ( ৯ অক্টোবর) ২০২৫ তারিখে রাত ৯ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন পলমল মোড় হইতে সদরপুরের দিকে যাওয়ার পথে গৌরিপুর গ্রামস্থ পলমল গার্মেন্টসের পাশে সদরপুর রোডে ন্যাচারাল নার্সারীর সামনে।

পাকা রাস্তার উপর পৌঁছালে পুলিশের গাড়ীকে ৮/১০ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে বাধা প্রদান করলে, জীবনের ঝুকি নিয়ে ৩ ফোর্স সহ দ্রুত গাড়ী থেকে নিচে নামিলে ডাকাত দলের সদস্যরা গুলি করতে করতে পশ্চিম দিকে যেতে থাকে।

পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘটনার স্থলে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার কোরতে সক্ষম হয়। তার নাম মির্জা রুবেল ওরফে সুমন (৪৫) সে টাঙ্গাইল সদর জেলার নামদার কুমুল্লি খানপাড়া গ্রামের মির্জা বিষু ওরফে আব্দুর রহমান খানের ছেলে তার মায়ের নাম রুবি খানম।

তাকে তল্লাশি কালে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়। এঘটনায় আশুলিয়া বাজার ক্যাম্পে একটি সাধারণ ডায়েরী করা হয় যার নং – ১৭০- তার নামে পূর্বেও ৭/৮ ডাকাতি মামলা রয়েছে সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামি একজন দুর্ধর্ষ ডাকাত।

ধৃত আসামীকে জিজ্ঞাবাদ করা হলে নাম ঠিকানা প্রকাশ করে এবং আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা একত্রিত হইয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহন কোরতে ছিল বলে মর্মে স্বীকার করে। তার সহযোগী অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সম্পের্কে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সুনিদিষ্ট কোন তথ্য প্রদান করে নাই।

এব্যাপারে আশুলিয়া বাজার ক্যাম্পের, এস আই মাহবুব উল্লাহ সরকার প্রতিবেদককে জানিয়েছেন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park