
বিশেষ প্রতিনিধি কবির বাবুল ,
তিনশত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী পাগলনাথ মন্দিরে সোমবার থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে ঐতিহাসিক রাস ও স্নান মেলা
৫নভেম্বর বুধবার থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বুড়িগঙ্গা নদীর তীরে পাগলা বাজার এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের এই ঐতিহাসিক মিলন মেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাস পূর্ণিমার তিথিতে সনাতনীরা মনোবাঞ্ছা পুরণের আশায় সেখানে গিয়ে শ্রী শ্রী পাগলনাথ ও শ্রী শ্রী রাম সীতা জিউ বিগ্রহ মন্দিরে পূজা-আর্চনা ও মানতের ভোগ উৎসর্গ করার পাশাপাশি মন্দির ঘাটের জলে স্নান করে পাপ মোচন করেন। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।
মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শ্রী চিন্ময় দাস মহন্ত মহারাজ। গত তিনশত বছর যাবত পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের এই উৎসব। মেলায় আগত সনাতন ধর্মের অনুসারীরা একে পণ্য লাভের মাধ্যম হিসেবে বিবেচনা করে থাকেন।