1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

তাসিক হক ওসমান বৃহত্তর রূপগঞ্জ, নারায়নগঞ্জ আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি নির্বাচিত ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

রূপগঞ্জ প্রতিনিধি: মোঃ ফয়সাল কবির এর প্রতিবেদনে..

সম্প্রতি বাংলাদেশ মানবাধিকার কমিশন-এর বৃহত্তর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাসিক হক ওসমান ভাইকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জনাব তাসিক হক ওসমান কেবল একজন মানবাধিকারকর্মী নন, তিনি স্থানীয় রাজনীতিতে সুপরিচিত এবং বর্তমানে রূপগঞ্জ তারাব পৌরসভা বিএনপি-র সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।

তাঁর এই গুরুত্বপূর্ণ নির্বাচনের পর পরই ঘনিষ্ঠ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। রূপগঞ্জ ও নারায়ণগঞ্জের স্থানীয় মহলে তাঁর এই নির্বাচন বেশ উৎসাহ সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছাবার্তায় তাঁরা আশা প্রকাশ করেন যে, তাসিক হক ওসমান তাঁর নতুন দায়িত্বের মাধ্যমে বৃহত্তর রূপগঞ্জ এলাকায় মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় আরও জোরালো ভূমিকা রাখবেন এবং সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

নবনির্বাচিত নির্বাহী সভাপতি তাসিক হক ওসমান স্থানীয় জনগণের পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার এবং কমিশনের লক্ষ্য পূরণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park