1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে মৃত্যু, হিট স্ট্রোক প্রাণ গেল বাইক আরোহীর।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পঠিত

ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে হিটস্ট্রোকে এনায়েতুল (প্রায় ৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত এনায়েতুল বীরগঞ্জ উপজেলার সাতর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে। তিনি কাহারোল উপজেলার তারকা ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে এসে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন তিনি। অতিরিক্ত গরম ও ভিড়ের কারণে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে হিটস্ট্রোকে আক্রান্ত হন।
পরে ফিলিং স্টেশনের কর্মচারীরা দ্রুত তাকে উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, অতিরিক্ত গরমে দীর্ঘ সময় অবস্থানের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা ও পর্যাপ্ত ব্যবস্থাপনার দাবি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park