1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

নারায়ণগঞ্জ সদর মডেল থানা ডিউটিরত পুলিশ থেকে আরো অস্ত্র গুলি ছিনতাই মামলা একজন দুষ্কৃতকারী গ্রেফতার।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

*নারায়ণগঞ্জ প্রতিনিধি:

গত ০৯ মার্চ সকাল ০৬.১০ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান ডিউটিরত থাকা অবস্থায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে মোটরসাইকেল যোগে ০৩ জন দুষ্কৃতিকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও আঘাত করে তার সরকারি ইস্যুকৃত ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান এর এজাহারের প্রেক্ষিতে অজ্ঞাতনামা ০৩ জন আসামির বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই ২৪ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র-গুলিসহ ০১ জন আসামিকে গ্রেফতার করা হয়।বাকি ০২ জন আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার এসআই(নিঃ) মোঃ শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অদ্য ১৪/০৪/২০২৬ খ্রিঃ সকাল ১১.২০ ঘটিকায় সদর মডেল থানার দেওভোগ এলাকার বাশমূলী থেকে অস্ত্র লুণ্ঠন-এর ঘটনায় সম্পৃক্ত আসামি আরহাম (২২), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-শিউলী বেগম, সাং-দেওভোগ পানির ট্যাংকি, মিঠু মিয়ার বাড়ির ভাড়াটিয়া, দাতা সড়ক, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরহাম (২২) কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park