1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

মুন্সীগঞ্জের নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো পহেলা বৈশাখ শুভ নববর্ষ।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ জীবনের নানা উপকরণ নিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। ঢাক-ঢোল, পালকি, ঢেঁকি ও কুলাসহ বিভিন্ন লোকজ উপাদানে সজ্জিত মঙ্গল শোভাযাত্রা ছিল এ আয়োজনের প্রধান আকর্ষণ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রার সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতির নানা উপস্থাপনা দর্শনার্থীদের আকৃষ্ট করে। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক একে এম ইরাদত মানুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৈশাখের এই আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণবন্ত চিত্র ফুটে ওঠে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park