1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখতে RAB- ৮, বরিশাল কর্তৃক যৌথ মোবাইল কোট অভিযান পরিচালনা।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : কবির বাবুল ,

১। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

২। তারই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাউখালী পিরোজপুর কর্তৃক অদ্য ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখ পিরোজপুর জেলার কাউখালী থানাধীন কাউখালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বাড়তি দামে ডিজেল বিক্রি ও অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে সর্বমোট ৮৯০ লিটার ডিজেল জব্দ করেন এবং তিনটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে সর্বমোট ১৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরবর্তীতে পেট্রোল অফিসারের মাধ্যমে জব্দকৃত ডিজেল সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয় এবং জমাকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া করা হয়।

৩। র‍্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, যে কোন ধরনের অবৈধ মজুতদার, অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমনে র‍্যাব-৮, বরিশাল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park