1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫-এ চ্যাম্পিয়ন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কে.এম খালিদ সাইফুল্লাহ ,

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫-এ চ্যাম্পিয়ন
সামসুল হক খান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী কে.এম খালিদ সাইফুল্লাহ
নাজমুল হাসানঃ
জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কে এম খালিদ সাইফুল্লাহর প্রশংসায় পঞ্চমুখ শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী ঘোষণা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদপত্র প্রদান এবং আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক প্রদান করা হয়।

ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা পদক ২০২৫ পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা ও অনুবাদক জোসেফ ডেভিড উইন্টার। প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে বাংলাদেশ দূতাবাস প্যারিস।

জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৫ ক ক্যাটাগরিতে পদক পেয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী কে এম খালিদ সাইফুল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park