1. admin@dailyjaypratidin.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসের বিপরীতে ব*স্তাব*ন্দি ম/র/দে/হ উ*দ্ধার…. অভিনন্দন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার নবাগত দায়িত্বে হাবিবুর রহমান হাবিবুর রহমান। অভিনন্দন র‍্যাব-৭-এর নতুন দায়িত্ব লে. কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) । সীমান্তে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ। শব্দ বায়ু দূষণবিরোধী মোবাইল কোট, মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ৮টি অস্ত্রসহ আটক দুইজন। জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাই ও মর্মান্তিক মৃত্যু। গাজীপুর কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন। বিএমএসএফ, হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতির উপর হামলা কার্যালয় ভাঙচুর ও প্রাণনাশের হুমকি। লৌহজং মুন্সিগঞ্জ সাব রেজিস্টার কার্যালয় ভবনটি ঝুঁকিতে ,

RAB ১১, জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃ ক মোবাইল কোর্ট পরিচালনা ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৯১ বার পঠিত

“র‍্যাব-১১ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়”

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। অদ্য ২০/০৪/২৬ ইং তারিখ দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ ও র‌্যাব-১১। সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকায় মেসার্স সেলিনা ট্রেডার্স বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রির করায় মোবাইল কোর্ট কর্তৃক ১০,০০০ টাকা জরিমানা করা হয়। গোপন সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেসার্স সেলিনা ট্রেডার্স দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস ওয়েল বিক্রি করে আসছিল। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক যায় প্রতিদিন ২০২৪
Theme Customized By Shakil IT Park